লেটেস্ট নিউজ

মায়ের চোখ দান করে জেলবাস! অবশেষে মুক্তি পেলেন সমাজকর্মী আমিরচাঁদ

মৃত মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে শ্রীঘরে ঠাঁই হয়েছিল মুর্শিদাবাদের সমাজকর্মী আমিরচাঁদ শেখের। কর্নিয়া দানের ঘটনাকে ‘চক্ষু চুরি’ আখ্যা দিয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে ও তাঁর পরিবারকে গ্রেপ্তার করে। এই ঘটনায় প্রশাসনিক মহলে তীব্র বিতর্ক সৃষ্টি হয় এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

অবশেষে বৃহস্পতিবার আদালতে পুলিশের পক্ষ থেকে চক্ষুদানের বৈধ নথি জমা দেওয়ার পর ২০০০ টাকার বন্ডে মুক্তি পেলেন আমিরচাঁদ ও তাঁর পরিবারের সদস্যরা। মহৎ উদ্দেশ্যে সামিল হয়েও এই হয়রানি অঙ্গদান আন্দোলনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। আদালতের এই রায়ে আপাতত স্বস্তিতে পরিবারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *