লেটেস্ট নিউজ

পলাশী থেকে রেজিনগর: মাধ্যমিক পরীক্ষার জেরে কাটছাঁট হুমায়ুন কবীরের ‘বাবরি যাত্রা’য়

মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্য নিয়ে পলাশী থেকে ‘বাবরি যাত্রা’ শুরু করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। লক্ষাধিক মানুষের জমায়েতের পরিকল্পনা থাকলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে প্রশাসনের অনুরোধে কর্মসূচিতে কাটছাঁট করতে বাধ্য হন বহিষ্কৃত এই তৃণমূল বিধায়ক। দীর্ঘ ২৬৫ কিলোমিটারের যাত্রাপথ সংক্ষিপ্ত করে প্রথম পর্যায়ে মুষ্টিমেয় অনুগামীদের নিয়ে তিনি রেজিনগরের ছেতিয়ানি এলাকায় পৌঁছান।

নিরাপত্তার খাতিরে পুলিশি অনুমতি না মিললেও হুমায়ুন কবীর হুঁশিয়ারি দিয়েছেন যে, কোনো বাধাই এই যাত্রা আটকাতে পারবে না। প্রায় ৫০-৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলা এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দ্রুত কাজ শেষ করার লক্ষ্য নিয়েছেন তিনি। আগামী দিনে মেদিনীপুর, আসানসোল ও কলকাতাতেও এই যাত্রার পরবর্তী ধাপগুলো আয়োজিত হবে বলে ঘোষণা করেছেন এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *