লেটেস্ট নিউজ

“আপনি আপনার ভারতে থাকুন, আমি আমার ভারতে!” নির্মলাকে তীব্র আক্রমণ অভিষেকের

সংসদে বাজেট বিতর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের করা ‘মিথ্যা তথ্য’ ও ‘কাটমানি’ কটাক্ষের কড়া জবাব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিএসটি নিয়ে অর্থমন্ত্রীর যুক্তি খণ্ডন করে অভিষেক জানান, তরল দুধে কর না থাকলেও সাধারণ মানুষের ব্যবহৃত গুঁড়ো দুধে কর দিতে হয়। এমনকি অন্ত্যেষ্টিক্রিয়ার ধূপকাঠিতেও জিএসটি দিতে হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি কেন্দ্রীয় নীতির তীব্র সমালোচনা করেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টাচলে বলেন, অর্থমন্ত্রী যতক্ষণ না আইনের ভাষা আর সাধারণ মানুষের যন্ত্রণার ফারাক বুঝবেন, ততক্ষণ এই বৈষম্য বজায় থাকবে। বাংলার আবাস যোজনা ও ১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের উদাসীনতাকে বিঁধে তিনি এই দ্বৈরথকে ‘দুই ভারতের’ লড়াই হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক মাধ্যমে তাঁর এই আক্রমণাত্মক মন্তব্য বর্তমানে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *