লেটেস্ট নিউজ

নির্ভুল লক্ষ্যে আঘাত: ভারতে তৈরি ১২৫ কেজির শক্তিশালী বোমা কাঁপাবে শত্রুর বাঙ্কার!

প্রতিরক্ষায় বড় সাফল্য ভারতের। সোলার ডিফেন্সের ‘মেক টু’ প্রকল্পে তৈরি ১২৫ কেজির শক্তিশালী ‘এয়ার বম্ব’-এর সফল পরীক্ষা চালাল সুখোই-৩০ এমকেআই এবং জাগুয়ার যুদ্ধবিমান। লেজার নিয়ন্ত্রিত এই প্রিসিশন বোমাটি আকাশ থেকে ভূমিতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। আধুনিক প্রযুক্তির এই স্বদেশি যুদ্ধাস্ত্রটি সামরিক শক্তিতে ভারতকে আরও একধাপ এগিয়ে দিল।

এই বোমায় ব্যবহৃত হয়েছে উন্নত ডাবল ‘ওয়ারহেড’ প্রযুক্তি। প্রথমটি কংক্রিটের আস্তরণ ভেদ করবে এবং দ্বিতীয়টি বিস্ফোরণের মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চিত করবে। বিশেষজ্ঞদের মতে, এটি নেটো বাহিনীর এমকে-৮১ বোমার সমতুল্য। ভবিষ্যতে বালাকোটের মতো বিশেষ অভিযানে এই মারণাস্ত্র অত্যন্ত কার্যকর হবে এবং শত্রুর বাঙ্কার নিমেষে ধ্বংস করতে সক্ষম হবে।


x

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *