লেটেস্ট নিউজ

বিদেশের মাটিতে চরম লাঞ্ছনা! হোটেলের ভাড়া মেটাতে পারল না পাক হকি বোর্ড, রাস্তায় রাত কাটল খেলোয়াড়দের – এবেলা

এবেলা ডেস্কঃ

অস্ট্রেলিয়ায় এফআইএইচ প্রো লিগ খেলতে গিয়ে নজিরবিহীন অপদস্থ হলেন পাকিস্তানের হকি খেলোয়াড়রা। ক্যানবেরার হোটেলে পৌঁছানোর পর জানা যায়, পাকিস্তান স্পোর্টস বোর্ড ও হকি ফেডারেশন হোটেলের ভাড়াই মেটায়নি। ফলে দীর্ঘ সফরের ক্লান্তি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা মালপত্রসহ রাস্তায় রাস্তায় ঘুরতে হয় জাতীয় দলের খেলোয়াড়দের।

কোচ তাহির জামান পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সময়ের পার্থক্যের কারণে শুরুতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত সমস্যার সমাধান হলেও পর্যাপ্ত ঘর মেলেনি। ফলে একটি ঘরেই গাদাগাদি করে থাকতে হচ্ছে ২-৩ জন খেলোয়াড়কে। আর্থিক সংকটের জেরে বিদেশের মাটিতে দেশের এমন অমর্যাদায় ক্রীড়ামহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *