বাংলার ভোট কি এবার ৪ দফায়? শুক্রবার দিল্লিতে জরুরি বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা! – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে আজ শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই বৈঠকে জেলার আধিকারিকদের উপস্থিতিতে এসআইআর প্রক্রিয়া ও তৃণমূল স্তরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ১লা মার্চ কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে, যার পরেই নির্বাচনের চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণা হতে পারে।
নির্বাচন কমিশন এবার বাংলায় চার দফায় ভোট করানোর কথা গুরুত্ব সহকারে বিবেচনা করছে, যা এপ্রিলের মধ্যেই সম্পন্ন হতে পারে। ২০২১ সালের আট দফার বিধানসভা নির্বাচনে হিংসার অভিজ্ঞতার পর, এবার কত দফায় ভোট হবে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশন যাবতীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_833ef9.jpg?ssl=1)