লেটেস্ট নিউজ

যশস্বী জাদেজাকে টেক্কা দিয়ে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক রিয়ান পরাগ – এক ঝলক NEWS বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : সঞ্জু স্যামসন পরবর্তী যুগে রাজস্থান রয়্যালসের রাজমুকুট উঠল রিয়ান পরাগের মাথায়। যশস্বী জয়সওয়াল বা রবীন্দ্র জাদেজার মতো মহাতারকাদের নাম আলোচনায় থাকলেও, শেষ পর্যন্ত আসামের এই তরুণ ক্রিকেটারের ওপরই ভরসা রাখল ফ্র্যাঞ্চাইজি। হেড কোচ কুমার সঙ্গাকারা ফোন করে রিয়ানকে এই দায়িত্বের কথা জানান। বিগত কয়েক মরশুম ধরে দলের অবিচ্ছেদ্য অংশ রিয়ান গত আইপিএলেও কিছু ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন।

অধিনায়কত্ব পেয়ে আবেগপ্রবণ রিয়ান ইতিবাচক ফলের লক্ষ্যে দ্রুত কৌশল সাজাতে মরিয়া। তবে জাদেজা বা স্যাম কারানের মতো অভিজ্ঞদের বদলে রিয়ানকে বেছে নেওয়ায় ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়েছে। আইপিএলে ৮৪ ম্যাচে ১৫৬৬ রান করা এই অলরাউন্ডার ২০২৪ সালে নিজের সেরা ফর্মে ছিলেন। রাজস্থানের ম্যানেজমেন্টের সঙ্গে বিশেষ সংযোগই কি এই বড় পদের নেপথ্যে, সেই প্রশ্নও তুলছেন বিশ্লেষকদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *