কর্পোরেট অনুদানের সিংহভাগই বিজেপির কবজায় আর তৃণমূল পেল সামান্য অংশ – এক ঝলক NEWS বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের রিপোর্টে নির্বাচনী ট্রাস্টের অনুদান নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ২০২৪-২৫ অর্থবর্ষে সংগৃহীত মোট ৩,৮২৬.৩৪ কোটি টাকার মধ্যে বিজেপি একাই পেয়েছে ৩,১৫৭.৬৫ কোটি টাকা, যা মোট তহবিলের ৮২ শতাংশের বেশি। অন্যদিকে কংগ্রেস ২৯৮.৭৭ কোটি এবং তৃণমূল কংগ্রেস ১০২ কোটি টাকা পেয়েছে।
দেশের শীর্ষ ১০টি কর্পোরেট দাতা মোট অনুদানের প্রায় অর্ধেক অর্থ প্রদান করেছে। প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট একাই রাজনৈতিক দলগুলোকে ২,৬৬৮.৪৬ কোটি টাকা দিয়েছে। তবে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এডিআর জানিয়েছে, বেশ কিছু ট্রাস্ট নির্ধারিত সময়ে রিপোর্ট জমা দেয়নি। অনুদানের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র এবং উৎপাদন ক্ষেত্র।

