শীতের বিদায়বেলায় কি বঙ্গে ধেয়ে আসছে বড় বিপদ – এক ঝলক NEWS বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : রাজ্যে শীতের আমেজ কার্যত শেষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গ উভয় প্রান্তেই আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন কুয়াশার দাপট বজায় থাকবে।
এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। বর্তমানে রাজ্যে কোনো চরম সতর্কবার্তা নেই, তবে হিমালয় অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকলেও বাংলায় তার সরাসরি প্রভাব পড়বে না।

