লেটেস্ট নিউজ

তারেক রহমানের শপথে কি এক মঞ্চে আসবে ভারত পাকিস্তান ও বাংলাদেশ – এক ঝলক NEWS বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : তারেক রহমানের আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলিকে আমন্ত্রণের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি সূত্রে আভাস মিলেছে যে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশীয় প্রতিবেশী দেশগুলোকে এই অনুষ্ঠানে দেখা যেতে পারে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে দীর্ঘ বিরতির পর ঢাকাতেই ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে সৌজন্য বিনিময় ও করমর্দনের বিরল দৃশ্য দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন মোড় আনতে পারে।

বাংলাদেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় বিএনপি নেতৃত্ব আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করতে বিশেষভাবে আগ্রহী। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া ‘সার্ক’-কে সচল করার মাধ্যমে ভারত ও পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই এখন নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। বিশেষ করে বিমসটেকে ভারতের আগ্রহ বনাম সার্কে বিএনপির গুরুত্ব প্রদান—এই দুই মেরুর কূটনৈতিক সমীকরণ এখন ঢাকার রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *