লেটেস্ট নিউজ

আমেরিকায় পান্নুনকে খুনের ছক কষে বিপাকে ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত – এক ঝলক NEWS বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : নিউইয়র্কে খালিস্তানি নেতা গুরপতওয়ন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে অংশ নেওয়ার কথা মার্কিন আদালতে স্বীকার করে নিয়েছেন ৫৪ বছর বয়সী ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত। ভাড়াটে খুনিকে অগ্রিম অর্থ প্রদানসহ খুনের পরিকল্পনার তিনটি গুরুতর অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ২৯ মে বিচারক ভিক্টর মাররো এই মামলায় তাঁর চূড়ান্ত সাজা ঘোষণা করবেন।

তদন্তে প্রকাশ যে নিখিল গুপ্ত ১ লক্ষ ডলারের চুক্তিতে এই হত্যার ছক কষেছিলেন এবং ১৫ হাজার ডলার অগ্রিম দিয়েছিলেন। তবে তিনি যাঁকে সহযোগী ভেবেছিলেন, তিনি আসলে মার্কিন প্রশাসনের এক গোপন সূত্র ছিলেন। এই ঘটনায় ভারত সরকার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। এই অপরাধে তাঁর সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *