লেটেস্ট নিউজ

ভোটার তালিকায় বড় ধাক্কা! ৫৮ লক্ষের পর আরও ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ – এক ঝলক NEWS বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানি পর্ব শেষ হতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে নির্বাচন কমিশন। প্রাথমিক হিসেবে প্রায় ৬ লক্ষ ২৫ হাজার ভোটারের নাম বাদ পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে যাদের অধিকাংশ শুনানিতে অনুপস্থিত ছিলেন। এর আগে খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল যা বর্তমানে আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের জমা দেওয়া নথিপত্র যাচাইয়ের কাজ চলবে বলে জানিয়েছে সিইও দফতর। বর্তমানে ১ কোটি ২৩ লক্ষ ভোটারের তথ্য যাচাই সম্পন্ন হলেও আরও ১০ থেকে ১৩ লক্ষ মানুষের নথি আপলোড হওয়া বাকি রয়েছে। নথিতে অসঙ্গতি থাকলে বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে যার চূড়ান্ত তালিকা আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *