১৭ বছরের নির্বাসন ঘুচিয়ে মসনদে তারেক রহমান – এক ঝলক NEWS বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ও ১৮ মাস জেল খাটার পর রাজকীয় প্রত্যাবর্তন ঘটলো বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে তাঁর দল। ইতিমধ্যে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হওয়া এই নেতার কাছে ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছাবার্তা পৌঁছাতে শুরু করেছে। সব ঠিক থাকলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেকই হতে চলেছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।
নির্বাচনী গণনায় দেখা যাচ্ছে বিএনপি জোট দুইশোর বেশি আসনে এগিয়ে রয়েছে, যেখানে জামায়াতে ইসলামী পেয়েছে ৭৬টি আসন। ২০২৪ সালে হাসিনা সরকারের পতনের পর মামলা থেকে অব্যাহতি পেয়ে গত ডিসেম্বরে দেশে ফেরেন ৫৭ বছর বয়সী তারেক। বর্তমানে ১ কোটি ৯৭ লক্ষ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক এই জননেতা ‘স্বপ্নে দেখা বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার করেছেন। তাঁর এই অভাবনীয় রাজনৈতিক উত্থান এবং আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখন পুরো বাংলাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে।

