বিশাল বেতনে ডিটিসির ম্যানেজার পদে চাকরির সুবর্ণ সুযোগ, হাতছাড়া করবেন না – এবেলা
এবেলা ডেস্কঃ
February 14, 202610:04 am
NEWS DESK : দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশন ট্রাফিক এবং মেকানিক্যাল বিভাগে ৬১ জন সিনিয়র ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিধারী এবং স্নাতকোত্তর উত্তীর্ণ প্রার্থীরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। সপ্তম বেতন কমিশনের লেভেল ১১ অনুযায়ী আকর্ষণীয় বেতন কাঠামোর পাশাপাশি সংরক্ষিত ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় দেওয়া হবে।
যোগ্য প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। মেকানিক্যাল বিভাগে ৩০টি এবং ট্রাফিক বিভাগে ৩১টি শূন্যপদ সরাসরি নিয়োগ, পদোন্নতি ও স্থানান্তরের মাধ্যমে পূরণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দুই বছরের প্রবেশনারি সময়কাল পার করতে হবে। আইন বা এমবিএ ডিগ্রিধারীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ায় বাড়তি অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে ডিটিসি কর্তৃপক্ষ।

