তারেক রহমানের জয়ে ধর্মনিরপেক্ষ ও সাম্যের বাংলাদেশের স্বপ্ন দেখছেন অভিনেত্রী বাঁধন – এবেলা
এবেলা ডেস্কঃ
February 14, 202610:17 am
NEWS DESK : আজমেরী হক বাঁধন বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিএনপি-র জয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন। তিনি ডক্টর ইউনুস সরকার ও সেনাবাহিনীকে সুষ্ঠু নির্বাচনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। নারীবিদ্বেষী কোনো শক্তি ক্ষমতায় না আসায় স্বস্তি প্রকাশ করে বাঁধন হবু প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনেত্রী একটি বৈষম্যহীন ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার আহ্বান জানিয়েছেন যেখানে সবার সমানাধিকার নিশ্চিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক তারেক রহমানকে শুভেচ্ছা জানানোকেও তিনি ইতিবাচক হিসেবে দেখছেন। প্রতিবেশী দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদী এই তারকা।

