সার্জিও লোবেরার কোচিংয়ে আইএসএল অভিযানে নামছে শক্তিশালী মোহনবাগান, জানুন পূর্ণাঙ্গ স্কোয়াড – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : শনিবার থেকে শুরু হতে চলা ২০২৫-২৬ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। আইএফএ শিল্ড জিতলেও সুপার কাপে ব্যর্থতার পর এই টুর্নামেন্টকেই পাখির চোখ করছে সবুজ-মেরুন ব্রিগেড। কোচ লোবেরার রণকৌশলে দল কেমন পারফর্ম করে, তা দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা।
এবারের স্কোয়াডে বিশাল কাইথ, শুভাশিস বসু এবং দিমিত্রি পেত্রাতোসের মতো অভিজ্ঞ ফুটবলাররা থাকলেও বড় ধাক্কা আশিস রাইয়ের চোট। তাঁর পরিবর্তে রক্ষণ সামলাতে চুক্তিবদ্ধ করা হয়েছে ২৮ বছর বয়সি রাইট ব্যাক অ্যামে রানওয়াড়েকে। দিমিত্রি, কামিংস ও ম্যাকলারেন সমৃদ্ধ এই শক্তিশালী আক্রমণভাগ নিয়েই খেতাব জয়ের লক্ষ্যে ঝাঁপাবে বাগান ব্রিগেড।

