লেটেস্ট নিউজ

জানুন শিবরাত্রির চার প্রহরের পুজোর নির্ঘণ্ট ও ব্রত পালনের সঠিক নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : মহাশিবরাত্রি উপলক্ষে সেজে উঠছে দেশ। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ এই তিথি ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টে ৪৮ মিনিটে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫টা ৩২ মিনিট পর্যন্ত থাকবে। শাস্ত্র মতে, চার প্রহরে শিবলিঙ্গে যথাক্রমে দুধ, দই, ঘি ও মধু দিয়ে স্নান করালে ভক্তের চতুর্বিধ ফল লাভ ও পাপমুক্তি ঘটে।

এবারের শুভ নিশীথ কাল ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫২ মিনিট থেকে ১২টা ৪২ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। প্রথম প্রহরের পুজো সন্ধ্যা ৬টা ১ মিনিটে শুরু হয়ে পরবর্তী প্রহরগুলি ভোর ৫টা ৩৪ মিনিট পর্যন্ত চলবে। নিষ্ঠাভরে ব্রত পালন ও সঠিক মন্ত্রোচ্চারণে দেবাদিদেব ভক্তের মনবাঞ্ছা পূরণ করেন বলে পুরাণে বর্ণিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *