তারেক রহমানকে ইউনূসের অভিনন্দন, নির্বাচনের জয়ে জামাত ও এনসিপিকে বিশেষ ধন্যবাদ – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। পৃথক বিবৃতিতে তিনি তারেক রহমানের প্রজ্ঞা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আস্থা প্রকাশ করে দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে তাঁর নেতৃত্বের সফলতা কামনা করেন। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার জন্য তিনি বিএনপি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক শিষ্টাচার ও সংযম প্রদর্শনের জন্য জামাত আমির শফিকুর রহমান এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এনসিপি নেতা নাহিদ ইসলামকেও ধন্যবাদ জানান ইউনূস। তিনি উল্লেখ করেন যে, জামাতের দায়িত্বশীল ভূমিকা এবং এনসিপির অভাবনীয় সাফল্য বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ও তাৎপর্যপূর্ণ অধ্যায় সৃষ্টি করেছে। এই তিন দলের সম্মিলিত প্রচেষ্টায় জাতীয় ঐক্য সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

