মায়ের নথিপত্র দিতে গিয়ে নিখোঁজ যুবক, বন্ধুরাই কি ডেকে নিয়ে গিয়ে টুকরো করে ভাসিয়ে দিল খালে? – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : বাদুড়িয়ার যুবক নাসির আলির নৃশংস হত্যাকাণ্ডে স্তম্ভিত গোটা এলাকা। এসআইআর সংক্রান্ত কাজের বাহানায় মায়ের আধার কার্ড নিয়ে বাড়ি থেকে ডেকে পাঠানো হয়েছিল তাকে। টানা কয়েকদিন নিখোঁজ থাকার পর অবশেষে বিভিন্ন খাল ও নদী থেকে নাসিরের বস্তাবন্দি দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিনের বন্ধুর এমন মর্মান্তিক পরিণতির খবরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ বিএলও কর্মী রিজওয়ান হাসান মণ্ডল ও তার সঙ্গী সাগর গায়েনকে গ্রেফতার করেছে। ধৃতদের জেরা করে জানা গেছে, খুনের পর প্রমাণ লোপাট করতে দেহটি টুকরো করে যমুনা ও ইছামতী নদীতে ফেলে দেওয়া হয়েছিল। ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড, তা জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বাদুড়িয়া থানার পুলিশ।

