লেটেস্ট নিউজ

স্যুটকেসে তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধারের রহস্যভেদ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ঘাতক প্রেমিক – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : পাঞ্জাবের ভাটিণ্ডায় হাইওয়ের ধারে স্যুটকেস বন্দি তরুণীর অর্ধদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ এবং ফোন রেকর্ডের সূত্র ধরে অভিযুক্ত প্রেমিক প্রিন্স কুমারকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি ব্যক্তিগত বিবাদের জেরে স্বপ্না ওরফে মল্লিকা নামে ওই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত। প্রমাণ লোপাট করতে দেহটি পুড়িয়ে ফেলার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে তা হাইওয়েতে ফেলে আসে সে।

পুলিশ অভিযুক্তের বাড়ি থেকে খুনে ব্যবহৃত অস্ত্র এবং গাড়িটি বাজেয়াপ্ত করেছে। জেরায় ধৃত যুবক খুনের কথা স্বীকার করলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। গত ১১ ফেব্রুয়ারি ভাটিণ্ডা-ফজিলকা হাইওয়ের ধার থেকে ওই মরদেহ উদ্ধার হওয়ার পর থেকেই তদন্ত শুরু করেছিল পুলিশ। বর্তমানে ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার নেপথ্যে থাকা মূল কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সিসিটিভি ফুটেজে শেষবার তরুণীকে অভিযুক্তের সাথেই দেখা গিয়েছিল যা এই রহস্যভেদে মূল হাতিয়ার হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *