লেটেস্ট নিউজ

মেসি ম্যাজিক দেখতে গিয়ে খোয়ানো হাজার হাজার টাকা ফেরত পাওয়ার আশা কি শেষ? – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে দেখার স্বপ্নভঙ্গ এবং বিশৃঙ্খলার দুই মাস কেটে গেলেও দর্শকদের টিকিটের টাকা ফেরত পাওয়ার বিষয়টি এখনও বিশ বাঁও জলে। আয়োজক শতদ্রু দত্ত গ্রেফতারির ৩৯ দিন পর অন্তর্বর্তী জামিন পেলেও বর্তমানে কার্যত লোকচক্ষুর আড়ালে রয়েছেন। প্রায় ২০ কোটি টাকার টিকিট বিক্রি হলেও আইনি জটিলতা এবং অভিযুক্তের পক্ষ থেকে ‘রিফান্ড’ না দেওয়ার যুক্তিতে সাধারণ মানুষের কয়েক হাজার টাকার বিনিয়োগ এখন অনিশ্চয়তার মুখে।

তদন্তের জন্য গঠিত বিশেষ দল (সিট) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে দর্শকরা বুক বাঁধলেও বাস্তব চিত্রটি ভিন্ন। শতদ্রুর ফ্রিজ হওয়া অ্যাকাউন্টে ২২ কোটি টাকা থাকলেও আদালত এখনও টাকা ফেরতের চূড়ান্ত নির্দেশ দেয়নি। পুলিশের দাবি সত্ত্বেও বিচারপ্রক্রিয়া শুরু না হওয়ায় এবং চার্জশিট পেশে বিলম্বের কারণে হাওড়ার অনিন্দিতার মতো হাজার হাজার ফুটবল প্রেমীর কাছে সেই বহুমূল্য টিকিট এখন কেবল যন্ত্রণার স্মৃতি হিসেবে রয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *