শহরবাসীর অপেক্ষার অবসান ঘটিয়ে জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পে এল বিরাট সাফল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : কলকাতা মেট্রোর পার্পল লাইনে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সুড়ঙ্গ খননের কাজে বড় মাইলফলক স্পর্শ করল ‘দুর্গা’ ও ‘দিব্যা’ নামক দুটি টানেল বোরিং মেশিন। খিদিরপুর শ্যাফট থেকে যাত্রা শুরু করে মেশিন দুটি সফলভাবে রেসকোর্স পর্যন্ত খনন কার্য সম্পন্ন করেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ বর্তমানে দ্রুত গতিতে এগোচ্ছে এবং পরবর্তী পর্যায়ে সুড়ঙ্গ খননের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা পর্যন্ত।
মেট্রো রেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৫ কিমি ভূগর্ভস্থ পথে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল। বর্তমানে রেসকোর্স পর্যন্ত কাজ শেষ হওয়ায় যাত্রীদের সুবিধার্থে পরিষেবা চালুর পথ আরও প্রশস্ত হলো। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের শুরুর দিকেই সম্পূর্ণ রুটটিতে মেট্রো চলাচলের সম্ভাবনা রয়েছে। বর্তমানে জোকা থেকে তারাতলা পর্যন্ত পরিষেবা চালু থাকলেও, নতুন এই সাফল্যের ফলে শীঘ্রই তা ধর্মতলার সাথে যুক্ত হবে।

