লেটেস্ট নিউজ

আইএসএলের উদ্বোধনী ম্যাচে জেমির গোলায় কেরালাকে কাঁপিয়ে লিড নিল মোহনবাগান – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগের প্রথম ম্যাচেই দাপট দেখালো গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই দিমি পেত্রাতোসের পাস থেকে বিধ্বংসী গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দিলেন জেমি ম্যাকলারেন। ১৮ গজের বক্স থেকে তাঁর নেওয়া জোরালো শট কেরালা গোলরক্ষক শচীন সুরেশকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।

শনিবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বর্তমানে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিড বজায় রেখে মাঠ ছেড়েছে সবুজ-মেরুন ব্রিগেড। দর্শকরা সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং ফ্যানকোড অ্যাপে সরাসরি এই দ্বৈরথ উপভোগ করছেন। জেমির এই দর্শনীয় গোল বাগান সমর্থকদের মনে জয়ের আশা বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *