পুতিনকে বড় ধাক্কা দিয়ে ট্রাম্পের আমেরিকার সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তিতে সই করল আর্মেনিয়া – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : ককেশাস অঞ্চলের ভূ-রাজনীতিতে ব্যাপক রদবদল ঘটিয়ে রাশিয়ার দীর্ঘদিনের মিত্র আর্মেনিয়া এখন যুক্তরাষ্ট্রের শিবিরে। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ইয়েরেভান সফরে দুই দেশ একটি মেগা অসামরিক পরমাণু চুক্তিতে সই করেছে। ইউক্রেন যুদ্ধে মস্কোর নিষ্ক্রিয়তা এবং নাগোর্নো-কারাবাখ সংকটে রাশিয়ার সাহায্য না পাওয়ায় ক্ষুব্ধ হয়েই পুতিনের হাত ছাড়ল এই প্রাক্তন সোভিয়েত রাষ্ট্র।
এই চুক্তির মাধ্যমে দক্ষিণ ককেশাসে আমেরিকার কয়েক কোটি ডলারের বিনিয়োগ নিশ্চিত হলো। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে শান্তিচুক্তির পর এই পরমাণু সমঝোতা ক্রেমলিনের প্রভাব বলয়ে বড়সড় ফাটল ধরালো। জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও নিরাপত্তার খাতিরে ওয়াশিংটনকেই এখন বেশি ভরসাযোগ্য মনে করছে আর্মেনিয়া, যা পুতিনের জন্য এক বড় কূটনৈতিক পরাজয়।

