রাজ্যে এখনই বিদায় নিচ্ছে না শীতের আমেজ, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা – এবেলা
এবেলা ডেস্কঃ
NEWS DESK : আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে আগামী কয়েক দিন হালকা শীতের আমেজ বজায় থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও নতুন করে শীতল হাওয়া প্রবেশের সম্ভাবনা নেই। তবে আকাশ মূলত শুষ্ক থাকবে এবং আগামী এক সপ্তাহ রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার ও দার্জিলিং সহ বিভিন্ন জেলায় শীতের প্রকোপ তুলনামূলক বেশি। আগামী রবিবার জলপাইগুড়ি ও কালিম্পং সহ উত্তরের জেলাগুলোতে ভোরের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। বর্তমানে রাজ্যে ঝড়বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকলেও ভোরের দিকে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

