লেটেস্ট নিউজ

রাশিয়ান তেলের সাম্রাজ্য কি আমেরিকার দখলে যাচ্ছে, ট্রাম্পের নয়া চালে তোলপাড় বিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

মস্কোর তেল জায়ান্ট ‘লুকঅয়েল’-এর বিদেশি সম্পত্তি হাতাতে মরিয়া মার্কিন ইক্যুইটি ফার্ম কার্লাইল গ্রুপ। ইউক্রেন যুদ্ধের জেরে ওয়াশিংটনের নিষেধাজ্ঞায় কোণঠাসা রুশ সংস্থাটি প্রায় ২২০০ কোটি ডলারের আন্তর্জাতিক সম্পদ বিক্রি করতে বাধ্য হচ্ছে। তবে এই মেগা ডিল সম্পূর্ণ হওয়া এখন ডোনাল্ড ট্রাম্পের মর্জির ওপর নির্ভরশীল।

হোয়াইট হাউসের সবুজ সংকেত পেলে ইউরোপ ও এশিয়ার একাধিক তেল প্রকল্প মার্কিন নিয়ন্ত্রণে চলে আসবে। যদিও শর্ত অনুযায়ী, বিক্রির অর্থ এখনই পাবে না রাশিয়া; তা জমা থাকবে একটি ব্লকড অ্যাকাউন্টে। নিজের গড়া আইনি প্যাঁচ ব্যবহার করে পুতিনের ‘কালো সোনা’র দখল নিতে আমেরিকার এই কৌশল ভূ-রাজনীতিতে নতুন বিতর্ক উসকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *