লেটেস্ট নিউজ

চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই ত্রিপুরায় ৪৪৫ পদে মেগা নিয়োগের ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

ত্রিপুরায় বেকার যুবক-যুবতীদের জন্য খুশির খবর নিয়ে এল রাজ্য মন্ত্রিসভা। ৪৪৫টি শূন্যপদে নিয়োগের পাশাপাশি রাজ্যে নতুন আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরে ১০০ জন মাল্টিপারপাস ওয়ার্কার এবং নবগঠিত আইটি সার্ভিসেস (ITES)-এ ৩৩০টি কারিগরি পদে সরাসরি টিপিএসসি-র মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

এছাড়া স্বরাষ্ট্র, বিদ্যুৎ ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরেও বেশ কিছু নতুন পদ সৃষ্টি করা হয়েছে। মূলত তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ টানতে এবং স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতেই সরকারের এই বড় পদক্ষেপ। একইসঙ্গে দিল্লি-তে কর্মরত টিএসআর জওয়ানদের বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *