লেটেস্ট নিউজ

অমৃত ভারত প্রকল্পে ভোল বদলে আধুনিক সাজে সেজে উঠল কামাখ্যাগুড়ি স্টেশন – এবেলা

এবেলা ডেস্কঃ

অমৃত ভারত প্রকল্পের অধীনে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি রেলস্টেশনের আমূল পরিবর্তন ঘটেছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের এই স্টেশনে এখন আধুনিক ভবন, প্রশস্ত পার্কিং এলাকা এবং ১২ মিটার চওড়া ফুট-ওভার ব্রিজ তৈরি করা হয়েছে। যাত্রীদের উন্নত অভিজ্ঞতা দিতে এখানে আধুনিক অপেক্ষালয়সহ বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা যুক্ত করা হয়েছে।

দেশজুড়ে ১৩০০টি স্টেশনের আধুনিকীকরণের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের ১০১টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। এতে মোট ৩,৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে রেল। হাওড়া, শিয়ালদহ ও নিউ জলপাইগুড়ির মতো গুরুত্বপূর্ণ জংশনগুলোতেও পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *