লেটেস্ট নিউজ

১০ মাসের শিশুর মৃত্যুতে প্রাণ ফিরল ৫ জনের! কনিষ্ঠতম অঙ্গদাতা হিসেবে ইতিহাস গড়ল একরত্তি আলিন – এবেলা

এবেলা ডেস্কঃ

কেরালার মাল্লাপাল্লির ১০ মাস বয়সি শিশু আলিন শেরিন আব্রাহাম এক অনন্য নজির সৃষ্টি করল। রাজ্যের সর্বকনিষ্ঠ অঙ্গদাতা হিসেবে মৃত্যুঞ্জয়ী হয়ে উঠল এই একরত্তি। এক মর্মান্তিক দুর্ঘটনার পর চিকিৎসকরা তাকে ‘ব্রেন ডেড’ ঘোষণা করলে, শোকাতুর বাবা-মা অরুণ আব্রাহাম ও শেরিন আন জন এক কঠিন অথচ মহৎ সিদ্ধান্ত নেন।

নিজের সন্তানকে হারানোর যন্ত্রণার মাঝেই তারা আলিনের যকৃৎ, কিডনি, চোখের মণি এবং হার্টের ভাল্ভ দান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ছোট্ট আলিনের এই অঙ্গদানের ফলে নতুন করে বেঁচে থাকার রসদ খুঁজে পেয়েছে আরও ৫ জন মানুষ। আশ্চর্যজনকভাবে, তার যকৃৎ প্রতিস্থাপিত হয়েছে মাত্র ৬ মাস বয়সি এক শিশুর শরীরে।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ এই সাহসী ও মানবিক সিদ্ধান্তের জন্য শিশুটির পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শোকের আবহেও আলিনের বাবা-মায়ের এই পদক্ষেপ অঙ্গদানের গুরুত্ব নিয়ে সমাজে এক বড় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *