লেটেস্ট নিউজ

পাক বধের ছক রেডি! বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ভারতের তুরুপের তাস কারা – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ! কলম্বোর ২২ গজে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। টানা দুই ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকা টিম ইন্ডিয়া এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের উড়িয়ে দিতে চাইছে। তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় শিবিরে বড় রদবদলের জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

দলে ফিরছেন বিধ্বংসী ওপেনার

অসুস্থতার কারণে গত ম্যাচে মাঠের বাইরে থাকা অভিষেক শর্মা ফিরতে চলেছেন পাকিস্তানের বিরুদ্ধে। অভিষেক ফিরলে কপাল পুড়তে পারে সঞ্জু স্যামসনের। নামিবিয়ার বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেললেও ধারাবাহিকতার অভাবে সঞ্জুকে একাদশের বাইরে রাখা হতে পারে। দলের টপ অর্ডারকে আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নিতে পারেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

কুলদীপ যাদবের কামব্যাক প্রায় নিশ্চিত

কলম্বোর পিচ স্পিনারদের সহায়ক হওয়ার সম্ভাবনা থাকায় দলে ফিরছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। পাকিস্তানের বিরুদ্ধে কুলদীপের রেকর্ড অত্যন্ত ঈর্ষণীয়— ৩টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ৮টি উইকেট। কুলদীপকে জায়গা করে দিতে গিয়ে একাদশ থেকে ছিটকে যেতে পারেন অর্শদীপ সিং অথবা রিঙ্কু সিং। বোলিং বিভাগকে আরও ধারালো করতেই এই সাহসী পদক্ষেপ নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট।

বৃষ্টির ভ্রুকুটি ও পয়েন্ট ভাগাভাগির শঙ্কা

ম্যাচের উত্তেজনা বাড়ালেও বাগড়া দিতে পারে প্রকৃতি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলম্বোতে রবিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯০ শতাংশ। ম্যাচ যদি শেষ পর্যন্ত পণ্ড হয়, তবে দুই দলই এক পয়েন্ট করে ভাগ করে নেবে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

অভিষেক শর্মা/সঞ্জু স্যামসন, ইশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *