শুরুতে শেহনাজকে এড়িয়ে চলতেন সিদ্ধার্থ, তাঁদের রসায়ন নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস করলেন আবু মালিক – এবেলা
এবেলা ডেস্কঃ
বিগ বস ১৩-র অন্যতম জনপ্রিয় জুটি ‘সিডনাজ’ নিয়ে এত বছর পর সামনে এল চাঞ্চল্যকর তথ্য। আবু মালিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে শুরুতে শেহনাজ গিলের সঙ্গে কোনো ঘনিষ্ঠতা চাননি প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। এমনকি শেহনাজ ও আসিম রিয়াজকে নিয়ে বিভিন্ন বিদ্রুপাত্মক মন্তব্য করতেন সিদ্ধার্থ।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই তিক্ততা মুছে গিয়ে তৈরি হয়েছিল এক গভীর বন্ধুত্ব। তাঁদের খুনসুটি ও রসায়ন পরবর্তীতে শো-টির মূল আকর্ষণে পরিণত হয়। ২০২১ সালে সিদ্ধার্থের আকস্মিক প্রয়াণের পর এই জুটির পুরনো সমীকরণ নিয়ে আবু মালিকের এই মন্তব্য এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে।

