লেটেস্ট নিউজ

ভারত পাক মেগা দ্বৈরথে কি এবার করমর্দন করবেন দুই অধিনায়ক – এবেলা

এবেলা ডেস্কঃ

রবিবার ভারত বনাম পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের আগে ক্রিকেট মহলে প্রশ্ন উঠেছে দুই অধিনায়কের করমর্দন নিয়ে। এশিয়া কাপের তিক্ততা ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সৌজন্য ফিরবে কি না, তা নিয়ে মুখ খুললেন পাক অধিনায়ক সালমান আলি আঘা। তিনি জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ সূর্যকুমার যাদবদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মাঠের লড়াই যেন সঠিক ক্রিকেটীয় মেজাজে হয়, সেই আবেদনও জানিয়েছেন তিনি।

অন্যদিকে পাকিস্তানের মূল অস্ত্র স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে চলমান বিতর্কে কান দিতে নারাজ সালমান। বাবর আজমের ফর্ম ও কলম্বোর পিচে পেসারদের ভূমিকা নিয়েও আত্মবিশ্বাসী শোনাল পাক অধিনায়ককে। অতীতের পরিসংখ্যান ভুলে নতুন ম্যাচে ইতিহাস গড়ার লক্ষ্যেই মাঠে নামছে পাকিস্তান। চোট সারিয়ে ভারতের অভিষেক শর্মা এই ম্যাচে খেলুন, এমনটাই প্রত্যাশা করছেন সালমান আলি আঘা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *