লেটেস্ট নিউজ

মেয়ের ওপর চরম নারকীয়তা চালিয়ে আত্মঘাতী বাবা! ময়নাতদন্তের রিপোর্টে শিউরে ওঠার মতো তথ্য – এবেলা

এবেলা ডেস্কঃ

কেরালার কোচির এলামাক্কারায় ছয় বছরের শিশুকন্যাকে খুনের পর বাবার আত্মহত্যার ঘটনায় বেরিয়ে এল এক হাড়হিম করা তথ্য। পুলিশের প্রাথমিক অনুমান ছিল ঋণের বোঝা বা আর্থিক অনটনের জেরেই এই চরম পথ বেছে নিয়েছেন বাবা। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুরো ঘটনার মোড় ঘুরে গিয়েছে।

রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, মৃত্যুর ঠিক কয়েক ঘণ্টা আগেও ওই একরত্তি শিশুটি নৃশংস যৌন নির্যাতনের শিকার হয়েছিল। এই নারকীয় অত্যাচারের প্রমাণ পাওয়ার পরপরই পুলিশ পকসো (POCSO) আইনে মামলা দায়ের করেছে।

গত ১৬ তারিখের এই ঘটনায় জানা গেছে, ঘটনার সময় মা বাড়িতে ছিলেন না। তিনি ফিরে এসে স্বামী ও সন্তানের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তদন্তকারী আধিকারিকদের দাবি, এই পাশবিক ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তির বিষয়ে তারা গুরুত্বপূর্ণ সূত্র হাতে পেয়েছেন। নিজের মেয়ের ওপর এমন পৈশাচিক আচরণের পর বাবার আত্মহত্যার এই ঘটনাটি গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *