বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ, রাজ্য কোষাগারে কি টান পড়বে – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : বকেয়া ডিএ নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কড়া নির্দেশ দিল Supreme \titleonly কোর্ট। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারি কর্মচারীদের পাওনা বকেয়ার ২৫ শতাংশ অবিলম্বে মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই সিদ্ধান্তের পর এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এই বিপুল পরিমাণ অর্থ মেটাতে গিয়ে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলোতে কোনো প্রভাব পড়বে কি না।
হিসাব অনুযায়ী, এই বকেয়া মেটাতে রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হবে প্রায় সাড়ে ১০ হাজার কোটি টাকা। নবান্নের অন্দরে এখন এই বিশাল অঙ্কের সংস্থান করা নিয়েই চলছে মূল আলোচনা। এই বিপুল আর্থিক চাপ রাজ্যের সামগ্রিক অর্থনীতি এবং সাধারণ পরিষেবায় কতটা পরিবর্তন আনে, এখন সেদিকেই নজর রয়েছে সবার।

