মহাশিবরাত্রির ব্রতকথায় লুকিয়ে থাকা সেই গোপন নিয়ম না মানলে কি পুণ্য লাভ আসাম্ভব – এবেলা
এবেলা ডেস্কঃ
ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হবে আগামী ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি। শাস্ত্র মতে, ২০২৬ সালে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টে ৪৮ মিনিটে তিথি শুরু হয়ে চলবে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা ৩২ মিনিট পর্যন্ত। চার প্রহরের পুজোয় দুধ, দই, ঘি এবং মধু দিয়ে অভিষেকের বিশেষ নির্ঘণ্ট রয়েছে, যা নিষ্ঠাভরে পালন করলে ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং জাগতিক কষ্ট থেকে মুক্তি মেলে।
পৌরাণিক ব্রতকথা অনুযায়ী, এক ব্যাধ অজান্তে উপবাস থেকে শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণ করে পরম পুণ্য লাভ করেছিলেন। নিয়ম মেনে মহাদেবের আরাধনা এবং ১০৮ বার ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ করলে অতি বড় পাপীও মোক্ষ লাভ করেন। এই মহাপুণ্য তিথিতে গঙ্গাজল, ধুতুরা ও আকন্দ ফুলের মালায় শিবের অভিষেক সম্পন্ন করে ব্রতকথা পাঠ করা আবশ্যিক। সঠিক সময়ে নিয়মনিষ্ঠ পালনই বয়ে আনে মহাদেবের অসীম কৃপা ও সৌভাগ্য।

