মঙ্গলবার বিকেলেই বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ? আমন্ত্রিত অতিথিদের তালিকায় ভারত ও পাকিস্তানসহ আরও যেসব দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
February 15, 202610:17 am
ঢাকা একাধিক কূটনৈতিক ও প্রশাসনিক সূত্রে পাওয়া খবরে জানা গেছে, আগামী মঙ্গলবার বিকেলেই বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে বেশ কিছু দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এছাড়া চিন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া এবং ব্রুনেইয়ের প্রতিনিধিদেরও এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

