তারেক রহমানের হাত ধরে কি আরও ঘনিষ্ট হচ্ছে ঢাকা ও ইসলামাবাদ? দক্ষিণ এশিয়ায় বাড়ছে ব্যাপক চাঞ্চল্য – এবেলা
এবেলা ডেস্কঃ
February 15, 202611:41 am
বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কর্ণধার হিসেবে তারেক রহমানের নাম আসতেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। বিশেষ করে গত দেড় বছর ধরে ডক্টর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার পাকিস্তানের সাথে সম্পর্কের বরফ গলাতে যে তৎপরতা দেখিয়েছে, তারেক রহমান কি সেই পথেই হাঁটবেন? এই প্রশ্ন এখন কূটনিতিক মহলের প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সামুদ্রিক আইন শিথিল করা থেকে শুরু করে নিরাপত্তা সহযোগিতার বিষয়ে ঢাকা ও ইসলামাবাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গোয়েন্দা সংস্থাগুলোও এই নতুন সমীকরণ নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে বিএনপি ও জামায়াত জোটের শাসনামলে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা গিয়েছিল। তবে এবার তারেক রহমানের অবস্থান কিছুটা ভিন্ন ও বাস্তবমুখী বলে মনে হচ্ছে। তিনি বারবার স্পষ্ট করেছেন যে, কোনো বিদেশি শক্তির প্রভাবে নয় বরং বাংলাদেশের জাতীয় স্বার্থই হবে তার প্রধান অগ্রাধিকার। তা সত্ত্বেও পাকিস্তানের গোয়েন্দা নেটওয়ার্কের সাম্প্রতিক তৎপরতা এবং সামরিক চুক্তির গুঞ্জন দক্ষিণ এশিয়ার শক্তিবিন্যাসে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

