লেটেস্ট নিউজ

আঙুরের থোকায় লুকিয়ে থাকা বিষ ও পোকা দূর করার ৩টি জাদুকরী উপায় – এবেলা

এবেলা ডেস্কঃ

বাজারে এখন প্রচুর সবুজ আঙুর। কিন্তু আপনি কি জানেন, শুধুমাত্র জল দিয়ে ধুয়ে আঙুর খেলে শরীরে ঢুকছে মারাত্মক কীটনাশক ও ময়লা? আঙুরের থোকায় আটকে থাকা বিষাক্ত রাসায়নিক এবং পোকা পুরোপুরি পরিষ্কার করতে সাধারণ জলের বদলে এই সহজ কৌশলগুলো মেনে চলুন:

বেকিং সোডার ব্যবহার

দুই কাপ জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে আঙুর বা স্ট্রবেরি ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এটি ফলের গায়ে লেগে থাকা জেদি কীটনাশক মুহূর্তেই নষ্ট করে দেয়। এরপর পরিষ্কার জলে একবার ধুয়ে নিলেই কেল্লাফতে।

ভিনিগার মিশ্রণ

এক ভাগ ভিনিগার ও তিন ভাগ জলের মিশ্রণে ফলগুলো ১০ মিনিট ডুবিয়ে রাখুন। এই পদ্ধতি আঙুরের খাঁজে লুকিয়ে থাকা অদৃশ্য ময়লা ও জীবাণু বের করে আনে।

নুন-জলের টোটকা

হাতের কাছে কিছু না থাকলে হালকা গরম জলে এক চামচ নুন মিশিয়ে ফল ভিজিয়ে রাখুন। ১০ মিনিট পর হাত দিয়ে সামান্য কচলে ধুয়ে নিলেই রাসায়নিক মুক্ত ফ্রেশ ফল পাবেন।

সংরক্ষণের সঠিক নিয়ম

আঙুর ধোয়ার পর অবশ্যই পাখার তলায় রেখে জল শুকিয়ে নিন। এরপর এয়ার টাইট বক্সে ভরে ফ্রিজে রাখুন। জল ভেজা অবস্থায় রাখলে আঙুরে দ্রুত পচন ধরতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *