লেটেস্ট নিউজ

এমএ বিএ পাশ করেও বেকার ভাতার লাইনে হাজারো তরুণ তরুণী – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘যুবসাথী’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া। লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে প্রশাসনিক শিবিরে ফর্ম তুলতে ভিড় জমিয়েছেন স্নাতক ও স্নাতকোত্তর পাশ অসংখ্য যুবক-যুবতী। মন্ত্রী শশী পাঁজার দাবি, মুখ্যমন্ত্রী যুবদের পালস বুঝেছেন বলেই এই প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে।

নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ থেকে ৪০ বছর বয়সীরা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত এই ভাতা পাবেন। তবে লাইনে দাঁড়ানো চাকরিপ্রার্থীদের কণ্ঠে ঝরে পড়ছে আক্ষেপ। তাদের মতে, সামান্য ভাতার চেয়ে স্থায়ী কর্মসংস্থানই বেশি জরুরি। বিরোধী শিবিরের পক্ষ থেকেও কর্মসংস্থানের অভাব নিয়ে রাজ্য সরকারকে কড়া সমালোচনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *