লেটেস্ট নিউজ

আজ ১৬ ফেব্রুয়ারি কি ফের মহাশিবরাত্রি পালন করা যাবে? জেনে নিন আসল তিথি ও শুভক্ষণ – এবেলা

এবেলা ডেস্কঃ

গত ১৫ ফেব্রুয়ারি, রবিবার দেশজুড়ে মহাশিবরাত্রি পালিত হলেও সাধারণ মানুষের মধ্যে আজ ১৬ ফেব্রুয়ারি তারিখটি নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। পঞ্জিকা অনুসারে, ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি গতকাল বিকেল ৫টা ৪ মিনিটে শুরু হয়ে আজ সোমবার বিকেল ৫টা ৩৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এই দীর্ঘ সময়ের কারণেই অনেকে মনে করছেন আজও পূজা করা সম্ভব।

তবে শাস্ত্র মতে, মহাশিবরাত্রির ব্রত ও প্রধান পূজা মূলত ‘নিশীথ কাল’ বা মধ্যরাত্রির মুহূর্তকে কেন্দ্র করে নির্ধারিত হয়। সেই হিসেবে ১৫ ফেব্রুয়ারি রাতেই মূল উৎসব সম্পন্ন হয়েছে। আজ ১৬ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৯ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরের পূজার সময় ছিল।

ব্রত ভঙ্গের বা পারণের সময়

যাঁরা গতকাল উপবাস করেছিলেন, তাঁদের জন্য আজ ১৬ ফেব্রুয়ারি পারণের প্রশস্ত সময় হলো সকাল ৭টা ৬ মিনিট থেকে বিকেল ৩টা ৪৬ মিনিটের মধ্যে। সূর্যোদয়ের পর মহাদেবের চরণে পুজো দিয়ে ব্রত ভঙ্গ করাই শাস্ত্রসম্মত নিয়ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *