বিস্কুট-চিপসের প্যাকেটে কেন নেই সতর্কবার্তা, কেন্দ্রের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট – এবেলা
এবেলা ডেস্কঃ
February 16, 202611:08 am
প্যাকেটজাত খাবারে অতিরিক্ত চিনি, নুন বা ফ্যাটের উপস্থিতিতে কেন ‘ওয়ার্নিং লেবেল’ বা সতর্কবার্তা ব্যবহার করা হচ্ছে না, তা নিয়ে কেন্দ্র ও খাদ্য সুরক্ষা নিয়ামক সংস্থা এফএসএসএআই (FSSAI)-এর ওপর তীব্র অসন্তোষ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত।
বিস্কুট, চিপস বা ঠান্ডা পানীয়ের মতো প্রক্রিয়াজাত খাবারের ক্ষতিকর দিকগুলো সাধারণ মানুষের কাছে স্পষ্ট করার দাবিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চ কড়া প্রশ্ন তুলেছে। আদালত জানায়, বিশ্বের অনেক দেশেই প্যাকেটের সামনের দিকে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া বাধ্যতামূলক, তাহলে ভারতে কেন তা কার্যকর হচ্ছে না?
এফএসএসএআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তারা ‘স্টার রেটিং’ বা পুষ্টিগুণের তথ্য বড় হরফে ছাপার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে। কিন্তু কো ম্পা নিগুলোর মধ্যে মতৈক্য না হওয়া এবং আরও গবেষণার প্রয়োজনে বিষয়টি থমকে আছে। নিয়ন্ত্রক সংস্থার এই ঢিলেঢালা অজুহাতে চরম বিরক্তি প্রকাশ করে Supreme \titleonly কোর্ট সাফ জানিয়েছে, মানুষের স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে স্রেফ আলোচনার টেবিলে আটকে রাখা যায় না। এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপে কোনও ইতিবাচক ফল দেখা যায়নি বলেও পর্যবেক্ষণ আদালতের।

