লেটেস্ট নিউজ

জামাই শাহিনকেও ছেঁটে ফেলার নিদান দিলেন শ্বশুর শাহিদ আফ্রিদি – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : টি২০ বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তানের লজ্জাজনক হারের পর বাবর আজম ও শাহিন আফ্রিদিসহ সিনিয়র ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়ার জোরালো দাবি তুললেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। ১৫ ফেব্রুয়ারির হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৬১ রানে পরাস্ত হওয়ার পর নিজের জামাতা শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্স নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কলম্বোয় অনুষ্ঠিত এই ম্যাচে মেন ইন ব্লু-র দাপটে রীতিমতো টিফিননাবুদ হয়েছে পাকিস্তান।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে আফ্রিদি সাফ জানান, বাবর আজম, শাহিন আফ্রিদি এবং শাদাব খানের মতো সিনিয়ররা বড় ম্যাচে বারবার ব্যর্থ হচ্ছেন। তিনি বলেন, “আমার হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলে আমি শাহিন, বাবর ও শাদাবকে বসিয়ে নামিবিয়ার বিরুদ্ধে নতুনদের সুযোগ দিতাম।” বিশেষ করে বোলিংয়ে শাহিনের ২ ওভারে ৩১ রান এবং শাদাবের ১ ওভারে ১৭ রান দেওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারছেন না। অভিজ্ঞদের বদলে জুনিয়রদের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন এই মারকুটে অলরাউন্ডার।

অন্যদিকে, অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। ভারতের ১৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ব্যাট হাতে ঈশান কিষানের ৪০ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস এবং বল হাতে বুমরা-হার্দিকদের দাপটে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের রেকর্ড এখন ৮-১। নিয়মিত হারের এই বৃত্ত থেকে বেরোতে আমূল পরিবর্তনের ডাক দিয়েছেন আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *