লেটেস্ট নিউজ

প্রতীক-উর CPM ছাড়ায় দলের ক্ষতি? মুখ খুললেন মীনাক্ষী – এবেলা

এবেলা ডেস্কঃ

এসএফআই-এর প্রাক্তন রাজ্য সভাপতি তথা সিপিএম রাজ্য কমিটির সদস্য প্রতীক-উর রহমানের আচমকা দলত্যাগে সরগরম বঙ্গ রাজনীতি। এই দলবদল কি লাল শিবিরের জন্য বড় ধাক্কা? এই প্রশ্নে এবার মুখ খুললেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

সরাসরি প্রতিক্রিয়ায় মীনাক্ষী জানান, প্রতীক-উর রহমান দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন এবং রাজ্যজুড়ে দলের অন্য কর্মীদের মতোই লড়াই করেছেন। তবে একজনের বিদায়েও যে দলের ক্ষতি হয়, তা মেনে নিয়েছেন তিনি। মীনাক্ষীর কথায়, “একজন কর্মীও পার্টির কাজ না করলে আমাদের ক্ষতি। আর আমাদের ক্ষতি মানেই খেটে খাওয়া মানুষের ক্ষতি।” এই ক্ষতির মোকাবিলা করতেই দল আগামী দিনে লড়াই চালিয়ে যাবে বলে স্পষ্ট করেছেন ‘ক্যাপ্টেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *