লেটেস্ট নিউজ

রাজ্যজুড়ে শীতের বিদায় ঘণ্টা: বাড়ছে তাপমাত্রা, বসন্তের আমেজ কাটিয়ে গরমের পূর্বাভাস – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলায় শীত কার্যত বিদায়ের পথে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা আর নেই; চলতি সপ্তাহে তা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে, যা গরমের আগাম সঙ্কেত দিচ্ছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃহস্পতিবার থেকে পারদ চড়তে শুরু করবে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় শীতের আমেজ আরও কিছুদিন বজায় থাকবে। রাজ্যজুড়ে কুয়াশার দাপট কমলেও ভোরে সামান্য ধোঁয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *