লেটেস্ট নিউজ

টিসি-র বদলে হোটেলে আসার কুপ্রস্তাব: লম্পট স্কুল অধ্যক্ষকে হাতেনাতে ধরল জনতা – এবেলা

এবেলা ডেস্কঃ

গুজরাটের নাদিয়াদে এক স্কুল অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রের মাকে যৌন হেনস্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। সন্তানের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নিতে গেলে ওই অধ্যক্ষ মহিলাকে হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা পাঠান এবং একা হোটেলে দেখা করতে বলেন। শিক্ষকের এমন অনৈতিক আচরণে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নির্যাতিতা মহিলা বিষয়টি স্থানীয় বজরং দল সদস্যদের জানালে তাদের পরামর্শে তিনি হোটেলে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সদস্যরা লম্পট অধ্যক্ষকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন। অভিযুক্তের এই নক্কারজনক ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *