বিদেশ

সংবিধান সংস্কার বিতর্ক: ঢাকার সংসদ ভবনে জামায়াত জোটের শপথ গ্রহণ

রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে মঙ্গলবার ঢাকার জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান। তবে এনসিপির ছয়জন সদস্য অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।

সাংসদ হিসেবে শপথের পর সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দ্বিতীয়বার শপথ নেন। এই পর্বে ভিন্নমত পোষণ করে কক্ষ ত্যাগ করেন স্বতন্ত্র সাংসদ রুমিন ফারহানা ও বিএনপির ইশরাক হোসেন। বিএনপি সদস্যরা সাংসদ হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত ছিলেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ জানান, তারেক রহমানের নির্দেশে তাঁরা সংস্কার পরিষদের ফরমে স্বাক্ষর করেননি। এদিকে ১৩তম নির্বাচনে জয়ের পর বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিলেও রাজনৈতিক মহলে অস্থিরতার আশঙ্কা কাটছে না। আপাতত সংবিধান সংস্কার ইস্যুতে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *