অফবিট

লঞ্চের আগে ফাঁস হলো Google Pixel 10a-এর দাম ও ফিচার

গুগল আগামী ১৮ ফেব্রুয়ারি বাজারে আনতে চলেছে তাদের পিক্সেল ১০ সিরিজের সাশ্রয়ী স্মার্টফোন ‘Pixel 10a’। সম্প্রতি কো ম্পা নির শেয়ার করা একটি টিজার ভিডিওতে ফোনটির ডিজাইন এবং প্রি-অর্ডারের তারিখ নিশ্চিত করা হয়েছে। পিক্সেল ১০এ মডেলটি মূলত এ-সিরিজের পূর্ববর্তী ফোনগুলোর নকশা অনুসরণ করেই তৈরি করা হচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ফোনে ৬.৩ ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকতে পারে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে টেনসর জি৪ (Tensor G4) চিপসেট। এছাড়া ফটোগ্রাফির জন্য ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাকআপের জন্য ৫,১০০ mAh ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় বাজারে পিক্সেল ১০এ ফোনের প্রারম্ভিক দাম প্রায় ৫০ হাজার টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই দামে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টটি পাওয়া যেতে পারে। এছাড়া ফোনটির উচ্চতর ২৫েক জিবি স্টোরেজ মডেলটির দাম ৭০ হাজার টাকার নিচে থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *