লেটেস্ট নিউজ

বাদুড়িয়ায় তৃণমূল কর্মী খুনে নয়া মোড়, স্বামীর মৃত্যুশোকে নাকি পরকীয়া ফাঁস হওয়ার ভয়ে বিষ খেলেন স্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তৃণমূল কর্মী নাসির আলিকে নৃশংসভাবে খুনের ঘটনায় পরতে পরতে রহস্য। বিএলও রিজওয়ান হাসান মণ্ডলের হাতে স্বামীর খণ্ডবিখণ্ড হওয়ার ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এবার আত্মহত্যার চেষ্টা করলেন নিহতের স্ত্রী বিউটি খাতুন। বর্তমানে তিনি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার নেপথ্যে কী?

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ধৃত বিএলও রিজওয়ানের সঙ্গে বিউটি খাতুনের দীর্ঘদিনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। দেড় বছর আগে নাসির সেই সম্পর্কের কথা জেনে ফেলায় শুরু হয় বিবাদ। অভিযোগ, সেই আক্রোশ থেকেই নথিপত্র সংশোধনের নাম করে ডেকে নিয়ে গিয়ে নাসিরকে খুন করে দেহ টুকরো টুকরো করে খালে ভাসিয়ে দেয় বিএলও ও তার সহযোগীরা।

কেন এই আত্মহত্যার চেষ্টা?

পুলিশ সুপার ডঃ হোসেন মেহেদী রহমান জানিয়েছেন, স্বামীর খুনের পর পরকীয়া জানাজানি হয়ে যাওয়ায় লোকলজ্জা এবং মানসিক অবসাদ থেকেই বিউটি কীটনাশক খেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিক অনুমান।

এই নৃশংস হত্যাকাণ্ডে বিএলও রিজওয়ান ও সাগর গাইনের পর প্রদীপ মণ্ডল নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরকীয়া নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্র, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *