অফবিট

কেন ফেব্রুয়ারি মাস মাত্র ২৮ দিনের? জানুন ক্যালেন্ডারের নেপথ্যে থাকা অজানা ইতিহাস

সাধারণত বছরের প্রতিটি মাস ৩০ বা ৩১ দিনের হলেও ব্যতিক্রম কেবল ফেব্রুয়ারি। লিপি ইয়ার বা অধিবর্ষে একদিন বাড়লেও বছরের বাকি সময় এই মাসটি ২৮ দিনেই সীমাবদ্ধ থাকে। ক্যালেন্ডারের এই অদ্ভুত বিন্যাসের নেপথ্যে রয়েছে প্রাচীন রোমান সাম্রাজ্যের ইতিহাস ও তৎকালীন প্রচলিত কিছু বিশ্বাস।

শুরুতে রোমান ক্যালেন্ডার ছিল ১০ মাসের এবং বছর শুরু হতো মার্চ থেকে। পরবর্তীতে রাজা নিউমা পম্পিলিউস বছর পূর্ণ করতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস দুটি যুক্ত করেন। রোমানরা জোড় সংখ্যাকে অশুভ মনে করায় দিন বিভাজনে সমস্যা দেখা দেয়। মূলত ধর্মীয় আচার ও মৃতদের স্মরণের মাস হওয়ায় ফেব্রুয়ারিকে ছোট রাখা হয়।

পরবর্তীকালে জুলিয়াস সিজার চন্দ্রভিত্তিক ক্যালেন্ডারের বদলে সৌরভিত্তিক জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন। তবে ১৫৮২ সালে পোপ ত্রয়োদশ গ্রেগরি বর্তমান গ্রেগরিয়ান ক্যালেন্ডার সংস্কার করলেও ফেব্রুয়ারির দিন সংখ্যা অপরিবর্তিতই থেকে যায়। বিজ্ঞানের পাশাপাশি ইতিহাস ও সংস্কারের মেলবন্ধনেই ফেব্রুয়ারি মাস আজও ২৮ দিনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *