লেটেস্ট নিউজ

শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ উড়িয়ে পালটা চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের

বেলডাঙায় নির্মীয়মাণ বাবরি মসজিদের অর্থায়ন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল। শুভেন্দুর দাবি, এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় অর্থের অর্ধেকই এসেছে বাংলাদেশ থেকে এবং বিধায়ক হুমায়ুন কবির ব্যক্তিগতভাবে সেখানে গিয়ে জামাত ঘনিষ্ঠদের সহায়তায় ওই টাকা সংগ্রহ করেছেন। এই অভিযোগকে কেন্দ্র করে দুই নেতার মধ্যে তীব্র বাগযুদ্ধ শুরু হয়েছে।

বুধবার শুভেন্দুর এই দাবির পালটা দিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাফ জানান, বিদেশ থেকে এক টাকা আনার প্রমাণ দিতে পারলেও তিনি যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন। তাঁর মতে, বাংলাদেশ সফর ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার জন্য। কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তদন্তের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি এই অভিযোগকে ‘নীচ মানসিকতা’র পরিচয় বলে অভিহিত করেন।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই অর্থায়ন বিতর্ক সাম্প্রদায়িক মেরুকরণকে আরও উসকে দিচ্ছে। হুমায়ুন কবির তাঁর সফরের সমস্ত নথিপত্র জনসমক্ষে আনতে প্রস্তুত বলে দাবি করেছেন। অন্যদিকে, বিজেপি নেতৃত্ব এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে অনড়। পালটা ব্যক্তিগত আক্রমণেও জড়িয়েছেন দুই নেতা, যা বর্তমান রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *